স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
পাখি
পাখিটা এখন কথা বলতে শিখে গেছে। অনেক অনেক কথা বলে। কখনো পুরনো দিনের কথা। কখনো আবার পুরনো কথা নতুনভাবে সাজিয়ে বলে। কখনো অদ্ভুত কিছু প্রশ্ন। তবে পাখিটা যা বলে তা আমি আগে থেকে বুঝতে পারি। সেটা অবশ্য পাখি বোঝে না। পাখি যে শুধু খেতে আর কথা বলতে চায়।
পাখিটা যদি নির্ভয়ে হৃদয় কোটরে বাসা বাধতে পারতো, তাহলে হয়তোবা পাখিকে নিয়ে কখনো ভাবতে হত না।
হায়রে! পাখি। কতবার যে উড়াল দিলি। যাবি যদি উড়ে দূরে, তবে যা না। কেন মায়া বাড়াচ্ছিস? কেন বারবার তোর কষ্টঝড়া ভাষা বুঝতে বলিস?