Skip to content

এলো বসন্ত

গাছে গাছে ফুলের কলি
ফুটন্ত গোলাপের সুবাস,
পথে পথে কোমল ধুলি
আসছে বসন্তের আভাস।

ডালে ডালে শিমুল ফুল
কোকিল ডাকে মন রাঙ্গিয়ে,
মন জানেনা করি ভুল
কোকিলা সূরে মন মাতিয়ে।

নিম গাছে পাতার থোকা
আসছে দেখি নতুন সাজে,
বসন্ত ছুঁয়ে আমি বোকা
মন জেগেছে ফাগুন মাঝে।

ঘুঘুর ডাক কুহু রব
মনের ভেতর স্বপ্ন আঁকে,
আছি নিজেই হয়ে ভব
কে যেন দূরে আমায় ডাকে।

নীল আকাশ তলে রাতে
স্বপ্ন আঁকি নীল জোছনায়,
কেউ যেন আমার সাথে
ভালোবাসার ঢেউ খেলায়।

Back To Top