Skip to content

তুমিই জিতবে

অন্ধকার ভাল লাগে,
সূর্য দেখতে ভয় করে।
ভালবাসা ছুঁতে ইচ্ছে করে,
বিষাদ দেখতে বিভৎস লাগে।

ভিজতে ভাল লাগে,
বিজলীতে বুক কাপে।
স্বপ্ন দেখতে ভাল লাগে,
দুঃস্বপ্নে বিষন্নতা বাড়ে।

বাঁচতে ভাল লাগে,
বিদ্রুপে মন ভাঙ্গে।
তোমায় পেতে মন কাঁদে,
দূরত্বে প্রান ভাঙ্গে।

জিততে ভাল লাগে,
পরাজয় শুধু পিছু টানে।
আর তাইতো মনে ভাসে,
কেউ তো জিতবেই।
হয়তো আমার মত কেউ…

Back To Top