Skip to content

উপহার

কবিতা তোমায় বিদায়
ক্ষমা করে দিও আমায়,
পাখিটা হাড়ের খাচায়
প্রহর গুনে মলিনতায়।

চাওয়া আছে পাওয়া গুলো
কানন হাওয়ায় সাজে ধুলো,
অনলে উড়িয়েছি ধুপ
প্রতিচ্ছবি তোমারি মুখ।

চৈত্রের ধুলিঝড়া হাওয়া
তোমাকে ফিরিয়ে চাওয়া,
হয়তো নতুন সাজে সেজে
হয়তো বৈশাখী আমেজে।

প্রকৃতির কাছ থেকে তোমায়
পাবে আমায় কবিতার পাতায়,
একটি ডায়েরী হাতে তোমার
রেখে যাবো আমার উপহার।

Back To Top