Skip to content

অমীমাংসিত আত্মহনন

যে চাহে রহিতে
তারে না পারি সহিতে,
তবু তার জন্য চোখে
দুঃখের নোনা জল মাখে।

কাছে আসিলে চাহনিতে
শংশয় মাখা হাসি,
দূরে গেলে অমলিন
ধুসর সাগরে ভাসি।

মনের উজান কোনে
মায়ার হাসি বাজে,
ভাটিতে নীল শাড়ি
বিয়ের বাদ্য বাজে।

স্মৃতিগুলো নেশাময়
অদৃশ্যের পিছুটান,
ভুলে থাকা বড় দায়
তার বাকা অভিমান।

সন্ধি বয়স পেরিয়ে
চাহি কর্মের পানে,
তুমিহীনা কর্ম সব
মায়া হয়ে পিছু টানে।

একি নদীর দুই শাখা
আমরা পাশাপাশি,
বয়ে যাই কষ্ট
রেল লাইনের বাঁশি।

জীবন আজ নাট্যমঞ্চ
আমরা আভিনেতা,
কত মিথ্যে সংলাপ
নেপথ্যে আড়ি পাতা।

আজ আমার ঘর বাহির
রংচটা বর্ণহীন,
আলোর খোঁজে পথ চলি
রাতভর দিশাহীন।।

Back To Top